প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে পাঁচ বেসরকারি হাসপাতাল-ক্লিনিক পরিদর্শনে সিভিল সার্জন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী।
পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো—মা আমিরান হাসপাতাল, পপুলার জেনারেল হাসপাতাল, ইছামতি মেডিসিন কর্নার, আরাফাত জেনারেল হাসপাতাল ও সিরাজদীখান জেনারেল হাসপাতাল।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানগুলোর চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা, জনবল, প্রয়োজনীয় কাগজপত্রসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন জেলা সিভিল সার্জন।
চিহ্নিত সমস্যাগুলো নির্ধারিত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীরা যাতে মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা পান, সেটি নিশ্চিত করতেই নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনে যেসব সমস্যা পাওয়া গেছে, সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন করা না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সিরাজদীখানের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত