প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে অবৈধভাবে ফসলি জমি ভরাটের দায়ে জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ফসলি জমি ও জলাশয় বালু দিয়ে ভরাটের অপরাধে এক ব্যক্তি ও একটি আবাসন প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার শেখরনগর ও কেয়াইন ইউনিয়নের পৃথক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
অভিযানে শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার গ্রামে ফসলি জমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অপরাধে শহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে কেয়াইন ইউনিয়নের শিকারপুর গ্রামে অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং কৃষিজমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের দায়ে নিমতলা হাউজিং নামের একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, অবৈধভাবে কৃষিজমি নষ্ট করে বালু ভরাট এবং অনুমোদনহীন আবাসন প্রকল্প পরিচালনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষিজমি, জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত