দীর্ঘদিন পর বন্ধুদের একসঙ্গে আড্ডা, ঘোরাঘুরি আর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুই বন্ধুর জন্মদিন উদযাপন করেছেন ২০০১ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা। দিনভর মাওয়া ও আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে শেষে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় ব্যতিক্রমী এ আয়োজন।
রোববার (৬ সেপ্টেম্বর) বন্ধু মহলের সদস্যরা মাওয়া এলাকায় একত্রিত হন। পরে দিনভর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সময় কাটান তারা। এ সময় পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি চলে হাসি-আড্ডা ও আনন্দ-উল্লাস।
দিনের শেষভাগে মাওয়া পদ্মা নদীর পাড়ে অবস্থিত পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজন করা হয় জন্মদিন উদযাপনের। সেখানে কেক কেটে মারুফ ইসলাম সেন্টু ও মো. সজীব শেখ বাপ্পির জন্মদিন উদযাপন করেন বন্ধুরা। রাত ১০টার দিকে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।
এ সময় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সুজন মোল্লা, বি এম সুমন, জনি আহমেদ, মো. আবু তাহের, আনিসুর রহমান জনি, মো. আশরাফ খান, রাসেল হাওলাদার, মো. রনি, মালেক বেপারী, অলক দত্ত, দ্বিন ইসলাম, লিটন শেখ, আবু বকর সিদ্দিক, মো. রাজীব, আবুল বাশার ও আবু বাক্কার মাঝি।
বন্ধু মহলের সদস্যরা বলেন, কর্মব্যস্ত জীবনে অনেক সময় বন্ধুদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয়ে ওঠে না। তাই দীর্ঘদিন পর সবাই একত্রিত হয়ে ঘোরাঘুরি ও দুই বন্ধুর জন্মদিন উদযাপনের আয়োজনটি তাদের মধ্যে নতুন করে আনন্দ ও বন্ধুত্বের বন্ধন তৈরি করেছে।