প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শরীফাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রান্তিক মূল্যায়ণের ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সারিক হাসান সিনহার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাজমনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ফকির মো. আজাদ, সহ-সভাপতি হানিফ সিনহা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আরিফ শেখ, পিটিএ সভাপতি নিপা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোস্তাফিজ বাবু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সাত জন বৃত্তিপাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যৎ উজ্জ্বল জীবন গঠনে উদ্বুদ্ধ করেন।
উক্ত অনুষ্ঠানটি শরীফাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি, পিটিএ ও শিক্ষকবৃন্দ যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত