জেলার বিভিন্ন দপ্তরের খাল খনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা
মুন্সীগঞ্জে মডেল খাল খনন করার উদ্যোগ গ্রহণ
🔸চলমান খাল খনন কার্যক্রম পর্যালোচনার নির্দেশ জেলা প্রশাসকের
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ভুক্ত অগ্রাধিকার কর্মসূচি খাল খনন। বাংলাদেশের ৬৪ জেলায় একটি করে মডেল খাল খনন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে খাল খননের অগ্রগতির পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট দপ্তরসমূহের চলমান খাল খনন কার্যক্রম, বাস্তবায়নের অগ্রগতি এবং কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মডেল খাল নির্বাচনের জন্য সভায় বিস্তারিত আলোচনা হয়।
এর প্রেক্ষিতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং চলমান কাজের অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনার নির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার "জেলার বিভিন্ন দপ্তরের খাল খননের অগ্রগতির পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্লা, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান। এছাড়াও জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।