প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. মোহাসিন ও তার স্ত্রী রুবিনা (৩০)। মো. মোহাসিন কংশপুর গ্রামের আবু মিয়া বেপারীর ছেলে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কংশপুর গ্রামে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত