প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
শ্রীনগরে ৩ লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল জব্দ
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী
মুন্সীগঞ্জের শ্রীনগরে নিষিদ্ধ চায়না দোয়াইর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর এলাকার বিক্রমপুর নেট হাউজ নামক একটি নিষিদ্ধ চায়না দোয়াইর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট আফরোজা হক তানিয়া।
এ সময় ৩ লাখ ৬৪ হাজার টাকা মুল্যের ২৬০টি চায়না দুয়ারী জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করার পর জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে শ্রীনগর থানা পুলিশ ও র্যাব-১০, ভাগ্যকূল ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন,এসব নিষিদ্ধ চায়না দুয়াইর জাল দিয়ে মাছ ধরার ফলে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত