জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর আহবান
ডেঙ্গু প্রতিরোধে জেলাবাসীকে দায়িত্বশীল ভুমিকা পালনের
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উদ্দেশ্যে বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তাই ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যাতে পানি জমে না থাকে তা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করুন। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জেলাবাসীকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন । বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত আহবান জানিয়েছে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
গণমাধ্যমের সহযোগিতা কামনা
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সংযুক্ত লিফলেটসমূহ ব্যাপকভাবে প্রচার ও প্রকাশের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন জেলা প্রশাসক।