প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে পেশাদার অটো-মিশুক চোর গ্রেপ্তার, চোরাই মিশুক উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে পেশাদার অটো মিশুক চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত অটো মিশুক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের ব্যক্তির নাম মো. আলম (৩০)। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের মৃত উকিল উদ্দিনের ছেলে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টায় জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন অভিযান ও তল্লাশি কার্যক্রম চলাকালে সদর উপজেলার আধারা ইউনিয়নের তাঁতীকান্দি এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় মো. আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চুরি যাওয়া ব্যাটারিচালিত অটো মিশুক উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, মুন্সীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার নজরুলের অটোরিকশার গ্যারেজের তালা ভেঙে ওই মিশুকটি চুরি করা হয়েছিল। পরে চুরি করা মিশুক নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে আটক করে।
উদ্ধার করা মিশুকটি ফুলবডি ব্যাটারিচালিত অটো মিশুক বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত