প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট, ৭০০ মিটার পাইপ বিনষ্ট
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাটের কাজে ব্যবহৃত প্রায় ৭০০ মিটার পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
অভিযানে তেঘরিয়া গ্রামের ছনটেক এলাকায় অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাটে ব্যবহৃত প্রায় ৭০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত