প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
গজারিয়ায় তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ.
জুয়েল দেওয়ান, গজারিয়া
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি ও অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে মুন্সীগঞ্জের গজারিয়ায় তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি আজিজুল হক পার্থ, সদস্য সচিব ও প্রধান শিক্ষক ইলিয়াস সাদেক স্বপন, অভিভাবক সদস্য ফারহানা আক্তার, সিনিয়র শিক্ষক নাইমা আক্তার, নাসরিন সুলতানা, রাবেয়া আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, অভিভাবকদের দায়িত্ব ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় মা ও অভিভাবকেরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অভিভাবকদের মতামত গুরুত্বের সঙ্গে শুনে ম্যানেজিং কমিটির সভাপতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধান শিক্ষককে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের ফলাফল শিট অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।
সমাবেশে শতাধিক মা ও শিক্ষার্থী অভিভাবক অংশ নেন। তাঁরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান আরও উন্নত করতে বিভিন্ন সুচিন্তিত মতামত দেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত