প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে হেরোইন ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পৃথক অভিযানে ২০ পুরিয়া হেরোইন ও ১১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার এলাকায় এবং একই রাতে সাড়ে ১১টার দিকে বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বালুচর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এসময় টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার মো. ইউসুফ দেওয়ান (২৬) এবং সিরাজদীখান উপজেলার মোল্লাকান্দি গ্রামের মো. রাজিব হোসেন বাঘা (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই রাতে বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. মোফাজ্জল (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত