প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
লৌহজংয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তাজুল ইসলাম রাকিব
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের ধারার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বৌলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম. এম. হাবিবুল্লাহ মৃধা।
ধারার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফারিন ইরফানা মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তাজুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. ফারুক হোসেন বেপারী, বৌলতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান হাওলাদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম মৃধা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আলম মেম্বার, আব্দুল আজিজ শেখ, ঝুমুর আক্তার, সুমা মল্লিক, সুমি আক্তার, পাভেল মোল্লা, ইকবাল হোসেন, আসমা আক্তার, শিফাত মেহজাবিন, প্রিয়াঙ্কা আখতার, রফিক হাওলাদার, করিম বেপারী, জুয়েল হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত