প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীবাড়িতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
টঙ্গীবাড়ি প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে একযোগে এ অভিযানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান হয়।
১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসব্যাপী এ অভিযানের আওতায় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশার বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।
টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সে অংশ নেন উপজেলা টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর, মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মো. মোরতেজা এহসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
অভিযান চলাকালে উপজেলা পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জমে থাকা পানি অপসারণ, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
এবিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত