প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
মারকাযুদ দ্বীন ইসলামিয়া মাদ্রাসায় দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ
টঙ্গীবাড়ি প্রতিনিধি
টঙ্গীবাড়ি উপজেলার মডেল মসজিদ সংগ্লগ্ন মারকাযুদ দ্বীন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা হাজী মো: আব্দুল হাই বেপারী। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ হাক্কানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ জসিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষা অর্জনের পরামর্শ দেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত