প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে কৃষিজমিতে বালু ভরাট ও ট্রাফিক আইন লঙ্ঘনে ৮০ হাজার টাকা জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে কৃষিজমিতে বালু ভরাট ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে চারজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ বালু ভরাটে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়েছে।
গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা, ফুরশাইল, আরমহল ও কাটপট্টি এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
অভিযানে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা, ফুরশাইল ও আরমহল এলাকায় অবৈধভাবে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে দুই ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু সরবরাহে ব্যবহৃত আনুমানিক ৩০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।
অন্যদিকে, একই দিন উপজেলার কাটপট্টি এলাকায় ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির অন্যান্য বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনে আরও দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে বালু ভরাট এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত