প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে সরকারি খাল দখলের চেষ্টায় ৫০ হাজার টাকা জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে বালু ভরাট করে সরকারি খালের একাংশ দখলের চেষ্টার অপরাধে ইয়াসমিন আক্তার (৩৪) নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
ইয়াসমিন কাঠালতলী গ্রামের সাগর ঢালীর স্ত্রী।
অভিযানে কাঠালতলী গ্রামে সরকারি খালের একাংশ অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, সরকারি খাল, জলাশয় ও সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল বা ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত