প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিরাজদীখান বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে সিরাজদীখান বাজারের তালুকদার ফুডস বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছিল। পাশাপাশি উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই।এসব অপরাধে বেকারিটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় রাম কৃষ্ণ ভান্ডারের মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা এবং ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় মাহিয়া ফাতিহা ফল স্টোরের মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও সিরাজদীখান থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় বাজারে আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি কিংবা মূল্য তালিকা না ঝুলিয়ে ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত