প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে যুবক গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অনলাইন জুয়া (বেটিং) খেলার অভিযোগে জহিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাশ গ্রামের কালিমন্দিরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জহিরুল ইসলাম শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পাকিয়াপাড়া গ্রামের হেলাল বেপারীর ছেলে।
সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে থানা-পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত