প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে ৬০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ জোড়পুকুরপাড়ে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ জিল্লুর রহমান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত জিল্লুর রহমান মুন্সীগঞ্জের কাগজীপাড়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বরাত দিয়ে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের কঠোর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা ডিবির উপপরিদর্শক (নিঃ) কামরুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে জিল্লুর রহমানকে ৬০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার বড়বাড়ি মোড়ের তামিম স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, তিনি বর্তমানে পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় গিয়াসউদ্দিনের মেয়ের জামাই সজিব মিয়ার পাঁচতলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত