প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে কৃষিজমি ভরাট ও ফিটকিরি তৈরিতে ৭০ হাজার টাকা জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে বালু দিয়ে কৃষিজমি ভরাট এবং পরিবেশের জন্য ক্ষতিকর উপায়ে ফিটকিরি তৈরির অপরাধে দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রেজার ও পাইপ বিনষ্ট করা হয়।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেয়াইন ও শেখরনগর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
অভিযানে কেয়াইন ইউনিয়নের বড়ইহাজী এলাকায় অবৈধ উপায়ে বালু দিয়ে কৃষিজমি ভরাটের অপরাধে আক্কাছ মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু ভরাটে ব্যবহৃত ড্রেজার ও পাইপ বিনষ্ট করা হয়।
এছাড়া শেখরনগর ইউনিয়নে পরিবেশের জন্য ক্ষতিকর উপায়ে ফিটকিরি তৈরির অপরাধে নাহিদ (২৫) নামের একজনকে পরিবেশ সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, অবৈধভাবে কৃষিজমি ভরাট ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত