প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
সততা-নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি পেলেন ডিএসবি গজারিয়া জোনের ইমরান.
জুয়েল দেওয়ান, গজারিয়া
সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের ডিএসবি গজারিয়া জোনের সদস্য ইমরান হোসেন।
গত সোমবার মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ইমরান হোসেন বলেন,সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি দায়িত্ব পালনে আমার উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
তিনি বলেন, পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিক নির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব। এ সময় তিনি পুরস্কারের জন্য পুলিশ সুপার ও ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত