প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগমের পরিচালনায় প্রায় দুই ঘণ্টাব্যাপী সভায় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
সভায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন করে গড়ে তোলার পাশাপাশি তাদের নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত