প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে কৃষিজমিতে বালু ভরাট, পাইপ বিনষ্ট ও সরঞ্জাম জব্দ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে কৃষিজমিতে বালু ভরাট ও মাটির উপরিভাগের স্তর কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু ভরাটের কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট ও মাটির উপরিভাগের স্তর কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ভূইড়া গ্রাম ও ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
অভিযানে বয়রাগাদী ইউনিয়নের ভূইড়া গ্রামে অবৈধভাবে কৃষিজমিতে বালু ভরাটের কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়। একই সঙ্গে ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামে মাটির উপরিভাগের স্তর কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু ভরাট ও মাটির উপরিভাগের স্তর কাটার বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত