প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীবাড়িতে নতুন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর যোগদান
মোজাফফর হোসেন টঙ্গীবাড়ি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করছেন রেজওয়ানা চৌধুরী। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৪১তম ব্যাচের একজন কর্মকর্তা।
রবিবার (২১ সেপ্টেম্বর) তিনি টঙ্গীবাড়ি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। রেজওয়ানা চৌধুরীর যোগদানের মধ্য দিয়ে টঙ্গীবাড়ি উপজেলা ভূমি প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর তিনি ভূমি সংক্রান্ত সেবা, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ, ভূমি ব্যবস্থাপনা এবং জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সেবা কার্যক্রমে দায়িত্ব পালন করবেন। নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাঁর যোগদানে টঙ্গীবাড়ির সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রত্যাশা করছেন। একই সঙ্গে তাঁর দায়িত্ব পালনে উপজেলা ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত