বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তা মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। এর মধ্যে রহিমা আক্তার ইতি সিনিয়র সহকারী কমিশনার এবং রেজওয়ানা চৌধুরী টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সোমবার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সাক্ষাৎ করে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, রহিমা আক্তার ইতি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৩৮তম ব্যাচের সদস্য। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে যোগদানের আগে তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে, মলরেজওয়ানা চৌধুরী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৪১তম ব্যাচের সদস্য। তিনি টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করবেন।