প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার মালখানগর হাই স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইয়াছিন সুমন।
শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক ফরিদ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ,সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল এবং মালখানগর কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন রাজা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত