প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
আহমেদ স্বপ্নীল
মুন্সীগঞ্জের জেলা কারাগারে
সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী তারেক সাঈদের ওপর হামলার অভিযোগ

সুচিকিৎসার জন্য সিভিল সার্জনের কাছে আবেদন মায়ের
নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নির্যাতনের অভিযোগ উঠেছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিষয়ে স্পর্শকাতর তথ্য ফাঁসের আগ্রহ প্রকাশ করায় নারায়ণগঞ্জের সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাঈদের ওপর কারাগারে প্রাণঘাতী হামলা চালানো হয় বলে
অভিযোগ তুলে পরিবার দাবী করেছে উঠেছে।
তবে মুন্সীগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেছে, কারাগারে জেল সুপার, জেলারসহ কারারক্ষীদের সঙ্গে তারেক সাঈদ ‘অসৌজন্যমূলক আচরণ করে এবং নষ্ট খাবার ছুঁড়ে মারে। এ ঘটনায় তারেক সাঈদসহ দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাঈদের ওপর কারাগারে হামলার খবর পেয়ে বৃদ্ধ মা দিলুয়ারা বেগম তার ছেলে সুচিকিৎসার জন্য গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের সিভিল সার্জন বরারব লিখিত আবেদন দাখিল করেছে বলে জানিয়েছেন তারেক সাঈদের ভাই মুসা মতিউর রহমান।
অভিযোগ ও কারা সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদের নির্দেশে অন্তত ৫ জন কারারক্ষী ‘কারাগারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তারেক সাঈদের ওপর লাঠি নিয়ে হামলা করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
কারাগারের ভেতরে অন্য এক বন্দিকে জেল সুপারের ওপর ‘নোংরা পানি ফেলতে উসকানি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তারেক সাঈদের ওপর এ হামলা হয় বলে কারাসূত্রে জানা গেছে।
অন্য দিকে সোমবার রাতে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টে
পরিবারের সদস্যদের বরাতে পোস্টে উল্লেখ করা হয়, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য প্রকাশের আগ্রহ দেখিয়েছিলেন তারেক সাঈদ।
তাঁদের অভিযোগ, সেই তথ্য যাতে প্রকাশ্যে না আসে, সেজন্য কেরানীগঞ্জে থাকা জিয়াউল আহসানের নির্দেশেই মুন্সীগঞ্জ কারাগারে তারেক সাঈদের ওপর এই হামলা চালানো হয়েছে।
তিনি লিখেছেন, “তারেক সাইদের পরিবারের দাবি, কেরানীগঞ্জ জেলে থাকা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও অকালীন অবসরে পাঠানো আরেকজন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিষয়ে সংবেদনশীল তথ্য প্রকাশে আগ্রহ দেখানোর কারণে জিয়াউল আহসানের নির্দেশে তারেক সাঈদকে হত্যার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।
“নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পরবর্তী সময়ে তারেক সাঈদ একাধিকবার জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন এবং দাবি করেন যে, জিয়াউল আহসান চক্রান্ত করে তাকে এই ঘটনায় ফাঁসিয়ে দিয়েছেন।
তারেক সাঈদের পরিবারের পক্ষ থেকে তার মা দিলুয়ারা বেগম কারা কর্তৃপক্ষকে ‘নির্যাতনের অভিযোগের বিষয়টি জানিয়েছেন এবং আহত তারেক সাঈদের উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জের সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করেছেন বলে পরিবারের সদস্যদের উদ্ধৃত করে জানান সায়ের।
কারা কর্মকর্তারা জানান, তারেক সাঈদের সেলের পাশে কামাল নামে আরেকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন। ওই দিন তারেক সাঈদ আগের দিনের নষ্ট খাবার কামালকে রেখে দিতে বলেন। জেল সুপার পরিদর্শনে এলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কামাল ওই খাবার জেল সুপারের দিকে ছুঁড়ে মারেন। এসময় তারেক সাঈদও এ নিয়ে জেল সুপারের সঙ্গে তর্কে জড়িয়ে যান। তাদের আচরণ ‘উগ্র ছিল এবং তারা ‘হুমকি দিচ্ছিলেন অভিযোগ করেন তারা। এসময় জেল সুপারের সাথে থাকা সদস্যরা সেলের ভেতরে থাকা বন্দিদের নিবৃত্ত করেন।
কারাগার সূত্রে জানা গেছে, তারেক সাঈদের আগেও কারা কর্তৃপক্ষের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং বিভিন্ন ধরনের ‘উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। সূত্র জানায়, এ ঘটনায় কারা বিধি অনুযায়ী দুজনের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক সাঈদকে মুন্সীগঞ্জ কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে এবং কামালকে দিনাজপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া শাস্তি হিসেবে তারেক সাঈদ এক মাস টেলিফোনে বা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। আর কামালকে ডাণ্ডাবেড়ি পরানো হবে।
জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ মঙ্গলবার রাতে সমকালকে বলেন, তারেক সাঈদের ওপর কেউ হামলা করেনি। ঘটেছে তার উল্টো। তারেক সাঈদই তাদের ওপর হামলা চালিয়েছে।
উল্লেখ্য, আলোচিত সাত খুনের ঘটনার পর থেকেই তারেক সাঈদ একাধিকবার দাবি করে আসছিলেন যে, এ ঘটনায় জিয়াউল আহসান সরাসরি সংশ্লিষ্ট ছিলেন এবং তিনিই চক্রান্ত করে তাঁকে এ মামলায় ফাঁসিয়েছেন।