প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
দোকানের বকেয়া ভাড়া আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ
মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
দীর্ঘদিন ধরে দোকান ভাড়া বকেয়া থাকায় জেলা ক্রীড়া সংস্থার আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বকেয়া ভাড়া আদায়ে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে
মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়াস্থ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (জেলা স্টেডিয়াম) এবং জেলা ক্রীড়া সংস্থার মালিকানাধীন স্টেডিয়াম মার্কেট পরিদর্শনকালে উপরোক্ত নির্দেশনা দিয়েছেন তিনি । এ সময় দোকান মালিকদের দীর্ঘদিনের বকেয়া ভাড়া পরিশোধের জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জেলা স্টেডিয়ামের বিভিন্ন ফ্যাসিলিটি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরে জেলা ক্রীড়া সংস্থার মালিকানাধীন স্টেডিয়াম মার্কেট পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ বশির উল্লাহসহ ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে সংস্থার কার্যক্রম, ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত