শ্রীনগর-দোহার সড়কের দামলা রবি টাওয়ার সামনে সরকারী খালের সম্পত্তি অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করার সময় ড্রেজার বন্ধ করতে বলায় রাঢ়ীখাল ইউনিয়ন ভুমি উপ সহকারীসহ ২ জনকে মারধর করে জখম করেছে। এমনকি আহতদের প্রাননাশেরঅ হুমকি দেয় উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি। এ ঘটনায় বুধবার সরকারি কাজে বাঁধা দেওয়া ও মারধর করায় রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি-উপ সহকারী আরিফ হোসেন খান বাদী হয়ে উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভির বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করে যার নম্বর ২১(৯)/২৬।
জানাযায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা রবি টাওয়ার সামনে অবৈধভাবে সরকারি জমে ভর করেছিল যুবদলের এই দুই নেতা। এ ঘটনায়
অভিযোগ পেয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমির) নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভুমি উপ সহকারী আরিফ হোসেন খান সঙ্গীয় ভূমি অফিসের পিয়ন সুজনকে নিয়ে ঘটনাস্থলে যান। তারা অবৈধ ভরাট কাজ বন্ধ করতে বলায় যুবদলের দুই নেতা নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি তাদের সরকারী কাজে বাঁধা প্রদান করে। এ সময় দুই কর্মচারীসহ অটো চালক সোহেলকে এলোপাথারী মারধর করে আহত করে। পুনরায় বাঁধা দিলে ভূমি অফিসে গিয়ে আহতদের খুন জখম করবে বলে হুমকি প্রদান করে।
এ খবরপেয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভুমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে অবৈধ ড্রেজার বিনষ্ট করে দেয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা জানান, ঘটনা বিষয়ে থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে।