মুন্সীগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ তিনটি উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি এবং গুণগত মান নিশ্চিত করতে সরেজমিন পরিদর্শন ও মনিটরিং করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী মাহাবুব। প্রকল্পগুলো হচ্ছে -
কাচারি এলাকায় ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন
=============================
'নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প" -৪ এর অধীনে কাচারি মোড় এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। এ সময় কাজের অগ্রগতি ও যথাযথ মান বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
সড়ক নির্মাণ কাজ পরিদর্শন
==================
পৌরসভার প্রকৌশল টিম রনছ পারুলপাড়ায়
লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) অধীনে বাস্তবায়নাধীন সড়ক নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি এবং কাজের গুণগত মান পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিদর্শন করেছে।
সবজি বাজার ভবন নির্মাণ কাজ মনিটরিং
===========================
শহর সবজি বাজারের জন্য নির্মাণাধীন বহুতল ভবন প্রকল্পের ছাদ ঢালাই ও সিঁড়ি ঢালাইয়ের কাজ নিবিড়ভাবে মনিটরিং করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে এবং শতভাগ মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে।