মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা শোনেন।
গণশুনানিতে নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, যেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম প্রয়োজন, সেসব বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।