প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গজারিয়ায় আনন্দ মিছিল.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গজারিয়ায় আনন্দ মিছিল করেছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। নবগঠিত কমিটিতে সোহেল আহমেদ রানাকে সভাপতি ও মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা ব্যানার নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা মুন্সীগঞ্জ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নতুন নেতৃত্বের প্রতি অভিনন্দন জানান।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন গাজী, সোহেল মিয়া, নির্জয় বেপারী, সদস্য মেহিনুল্লাহ, বাবু মেজে, ফুয়াদ, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, সাবেক যুবনেতা তাবারুক হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত জেলা যুবদলের নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।#
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত