মুন্সীগঞ্জে গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ বিভাগের দায়িত্বশীল সূত্র।
পুলিশ সুপারের নির্দেশে মুন্সীগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা জেলার ৬টি থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পৃথক পৃথক ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৫৫৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও ১৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।