প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদক সেবনের দায়ে কবির শেখ (৪২) নামের এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় কবির শেখকে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। আটক কবির শেখ আব্দুল সাত্তারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কবির শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত