গার্ল গাইডিং কিশোরীদের আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং সংকট মোকাবিলার সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
শনিবার শহরস্থ প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।
এ সময় ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ে গার্ল গাইডস এর কার্যক্রম আরও গতিশীল করা এবং এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টরা মতামত ব্যক্ত করেন।