নতুন ঘর নির্মাণ করে দীর্ঘ ৩১ বছর বিদ্যুৎহীন থাকা শিক্ষার্থী পারমিতার পরিবারকে উপহার হিসেবে দিয়েছেন এমপি। আর এ উপহার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের একটি মানবিক পদক্ষেপ।
আবার পারমিতার ইচ্ছায় রোববার নব নির্মিত বসতঘর উদ্বোধন করেন কামরুজ্জামান রতন এমপি। রোববার দুপুরে সদর উপজেলার সুধারচর গ্রামে বিএনপির নেতাকর্মীদের নিয়ে তিনকক্ষ বিশিষ্ট আঁধাপাকা ঘরটির উদ্ধোধন করেন তিনি। পরে তার পরিবারকে মিষ্টিমুখ করান। এসময় উপস্থিত ছিলে ছাত্রদল, যুবদল সহ বিএনপি নেতাকর্মীরা।
এসময় পারমিতার দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রশংসা করে সমাজের প্রয়োজনে আরো কাজ করার আহ্বান জানান কামরুজ্জামান রতন এমপি। অন্য দিকে বিদ্যুৎ সংযোগের পর নতুন ঘর পেয়ে উচ্ছাস প্রকাশ করছেন পারমিতা ও তার পরবার।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জে প্রতিবেশির বাঁধায় বিদ্যুৎহীন ৩১বছর, কুপির আলোয়া ভরসা শিরোনামে চলতি বছরের এপ্রিল মাসে সংবাদ প্রকাশ করে বেসরকারি নিউজ চ্যালেন "যমুনা টেলিভিশন" ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময়। পরদিন উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ পায় পরিবারটি। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা পরিবারটির পাশে দাড়ালে নতুন ঘর নির্মানের আশ্বাস দিয়েছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।