প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে ভ্যানচালক হত্যার বিচার দাবিতে মানববন্ধন, শেষে অভিযুক্তদের বাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ভ্যানচালক হত্যার বিচার দাবিতে মানববন্ধন, শেষে অভিযুক্তদের বাড়িতে হামলা
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটোভ্যানচালক মো. বাশার গাজী হত্যাকাণ্ডে গ্রেফতার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা।

গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাতপুর এলাকায় অভিযুক্ত কাউসার মোল্লা, মো. শামীম শেখ ও রাজনের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে টঙ্গীবাড়ীর মামুদাদপুরে নিজ বাড়িতে অটোভ্যানচালক বাশার গাজীকে হত্যা করা হয় বলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে। পরে তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল বলে জানায় পিবিআই।

ঘটনার পর পিবিআই মুন্সীগঞ্জ জেলা তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে শামীম শেখ, রাজন ও কাউসার মোল্লাকে গ্রেফতার করে। তাদের দেখানো মতে চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, গ্রেফতার তিন আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত