প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে ধলেশ্বরীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে তিনি ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন ইউএনও। নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ বসতবাড়ি ও এলাকার সার্বিক পরিস্থিতিও পরিদর্শন করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙনের কারণে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। রোববার বিকেলে নদীভাঙনে একটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া আরও অন্তত ১৫টি বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
ভাঙন অব্যাহত থাকলে আরও বসতবাড়ি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ‘ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হবে। কীভাবে দ্রুততম সময়ে ভাঙন ঠেকানো যায়, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত