মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যায়েদ হোছাইন যোগদান করেছেন। সোমবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সঙ্গে সাক্ষাৎ করে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরন করা হয়।
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করা যায়েদ হোছাইন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৪০তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।