প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে পূর্ব বিরোধের জেরে যুবককে মারধরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে মো. জাকির সরকার (৩৫) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গতলাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ঢালীকান্দি গ্রামের কবরস্থানের পাশে রাজন মিয়ার ফার্মে এ ঘটনা ঘটে।
আহত জাকির সরকার কংশুপুরা গ্রামের অলিউল্লাহ সরকারের ছেলে। তিনি পুরা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জাকির সরকারের অভিযোগ, ইউনিয়ন বিএনপি নেতা আওলাদ মোল্লার নির্দেশে কংশুপুরা গ্রামের দিলদার মিয়া, রশিদ, রাকিব, জাকারিয়া ও রুক মিয়া তাকে ফার্মে ডেকে নিয়ে মারধর করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জাকির সরকার বলেন, এর আগে জাকারিয়ার স্ত্রী শান্তা বেগম বাদী হয়ে দিলদার মিয়া, রশিদ ও রাকিবের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের মামলা করেছিলেন। ওই মামলা ফয়সালা এবং মামলা তুলে নেওয়ার বিষয় নিয়ে বিরোধের জেরে তার ওপর হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওলাদ মোল্লাসহ অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত