প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে কৃষিজমি ভরাটের দায়ে জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে বালু দিয়ে কৃষিজমি ভরাটের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
এ সময় অবৈধভাবে কৃষিজমি বালু দিয়ে ভরাটের দায়ে সংশ্লিষ্ট একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু দিয়ে জমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কৃষিজমি ভরাট করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত