মুন্সীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাগ্রহীতারা তাঁদের ব্যক্তিগত ও সামষ্টিক বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের কথা জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছে তুলে ধরেন।
জেলা প্রশাসক প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে শুনে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে—এমন বিষয়গুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
জনগণের কথা সরাসরি শোনা, সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণের মাধ্যমে জেলা প্রশাসনের জনবান্ধব ও সেবামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে।