প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে পলিথিন ও প্লাস্টিক বর্জনে আলোচনা সভা
সিরাজদীখান প্রতিনিধি
পরিবেশ সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং তা বর্জনের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রসময় কীর্তনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রধান ও প্রভাষক মো. আমিনুল ইসলাম খান, ভূগোল বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের আহ্বায়ক এম এম তোফাজ্জল হোসেন, বাংলা বিভাগের প্রভাষক এজাজ হোসেন খান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ দুলাল মিয়া এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মনিরা সুলতানাসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, পলিথিন ও এককালীন ব্যবহার্য প্লাস্টিক পরিবেশ, মাটি ও জলাশয়ের মারাত্মক ক্ষতিসাধন করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে এখন থেকেই প্লাস্টিক ব্যবহারে লাগাম টানতে হবে এবং বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে অভ্যস্ত হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, পরিবেশ রক্ষা কেবল সরকারের একার দায়িত্ব নয়; সাধারণ নাগরিক, শিক্ষার্থী ও সুশীল সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। পলিথিনের অপব্যবহার রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনি পদক্ষেপও জোরদার করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত