প্রধানমন্ত্রীর ফেনী জেলায় গমন উপলক্ষে
মহাসড়কের গজারিয়া অংশে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী জেলা পুলিশের
▫️১৬ দশমিক ৫ কিমি এলাকায় পয়েন্টে পয়েন্টে ছিল পুলিশ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ফেনী জেলায় গমন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে। বুধবার থেকেই নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ফেনী জেলায় গমন উপলক্ষে গজারিয়া অংশের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক তদারকি করেন মুন্সীগঞ্জ
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।
ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা ট্রোলপ্লাজা থেকে দাউদকান্দি ট্রোলপ্লাজা পর্যন্ত ১৬ দশমিক ৫ কিলোমিটার এলাকার প্রতিটি পয়েন্টে পয়েন্টে পোশাকধারী ও সাদা পোশাকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।