৩০ দিনের অনুমতি পাওয়া মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় আয়োজিত "দশমী মেলা"
শুরুর পর জমে উঠেছে। শুক্রবার সন্ধ্যার পর বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতি ঘিরে দশমী মেলার জমে উঠার বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী একাধিক দায়িত্বশীল সূত্র।
জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের দশমী মেলার জন্য আবেদন পেয়ে আয়োজকদের ৩০ দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। আয়োজকদের দাখিল করা আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ৩০ দিনের জন্য দশমী মেলা আয়োজনের অনুমতি দেয়।
আয়োজক নেতৃবৃন্দ বলেন, মেলার আগত মানুষের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক অবস্থান রয়েছে তাদের।