প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
গজারিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল্লাহ দেওয়ান রাসেলের নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল চারটায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল্লাহ দেওয়ান রাসেল।
সভায় বক্তব্য রাখেন চরচাষী গ্রামের আমান উল্লাহ আমান, দুলাল মিয়া,রিপন মিয়া, মোর্শেদ ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তার বক্তব্যে শফিউল্লাহ দেওয়ান রাসেল বলেন, ''আমি দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিত প্রাণ একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। দল যদি মনে করে চেয়ারম্যান পদে আমি যোগ্য প্রার্থী তবে আমাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিবে। দল যদি আমাকে সমর্থন দেয় আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমি যদি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি চেষ্টা করবো গুয়াগাছিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করতে।'#
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত