প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫
লৌহজংয়ে গাংচিল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা আহত ৮ জন
মো: সুবিন, লৌহজং
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ঘোড়দৌড় বাজারে কাঠপট্টি গাংচিল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কায় আহত ৮ জন। এদের মধ্যে নারী এক পুরুষ ৭ জন।
গতকাল বুধবার উপজেলা ঘোড়দৌড় বাজারে কাঠপট্টির এলাকায় সকাল সাড়ে ৮ ঘটিকায় গাংচিল পরিবহনের ঢাকা মেট্রো ব ১২- ০০৮৯ টি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা ঘোড়দৌড় বাজারে কাঠপট্টির এলাকায় একটি গাছের সাথে ধাক্কা মেরে বাসটির সামনের বেকে গিয়েছে। এছাড়া জানালার সমস্ত গ্লাসগুলো ভেঙে গেছে। স্থানীয় লোকজন জানান, গাংচিল পরিবহনের বাস গুলো ফিটনেস বিহীন মেয়াদ উত্তীর্ণ, অদক্ষ হেল্পার ও ড্রাইভার দিয়ে বাস পরিচালনা করা হয় বলে এরকম দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা আরো বলেন, বাসটি ঘোড়দৌড় বাজারে ব্রীজ অতিক্রম করে কাঠপট্টি কাছে এসে একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে বাসে থাকা প্রায় ২০ জনের মত যাত্রীর অনেকেই আঘাত পায়। অনেকে বিভিন্ন স্থানে ছুটে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।
লৌহজং উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুসারে একজন ৬৫ বছরের নারী ও ৭ জন পুরুষ বাস দুর্ঘটনার কারণে আহত হয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। এছাড়া তাদের কাছে থেকে জানা যায় কোন রোগী কে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকে ঢাকায় রেফার করেনি। আর গুরুতর দুর্ঘটনার স্বীকার কোন ব্যক্তি তাদের কাছে চিকিৎসা নিতে আসেনি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত