সদর ও গজারিয়া থানার ওসির হাতে
পিকআপ ভ্যান গাড়ির চাবি হস্তান্তর করলেন এমপি ও এডিশনাল আইজি
▫️ পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষ চারা রোপন করেন অতিথিবৃন্দ
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা বিধান ও পুলিশ কার্যক্রম ত্বরানিত করার লক্ষে মুন্সীগঞ্জ থানা ও গজারিয়া থানার অফিসার ইনচার্জদের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ও অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) প্রশাসন এ কে এম আওলাদ হোসেন। শনিবার মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে গাড়ীর চাবি হস্তান্তর করা হয়েছে।
পরবর্তীতে সংসদ সদস্য ও অ্যাডিশনাল আইজি মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন এবং পুলিশ লাইন্স কম্পাউন্ডে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন করেন।
দুপুরে পুলিশ লাইন্স মেসে আয়োজিত অফিসার ও ফোর্সের সঙ্গে প্রীতিভোজে অংশগ্রহণ করেন সংসদ সদস্য ও অ্যাডিশনাল আইজি। এ সময় অতিথিগণ পুলিশ সদস্যদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম ।
এসময় প্রশাসক, মুন্সীগঞ্জ জেলা পরিষদ ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন ও অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) প্রশাসন এ কে এম আওলাদ হোসেন জেলা পুলিশ লাইন্সে আগমন করলে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম সম্মানিত অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।