প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৫
জামায়াতে ইসলামীর বিমান দুর্ঘটনায় আহত নিহতদের জন্য দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৫ টায় মুন্সিগঞ্জ পৌরসভার পৌর মার্কেটের বাংলাদেশ জামায়াতে ইসলামের মুন্সীগঞ্জ জেলা শাখার অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রহুল কুদ্দুস । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি । এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার, টুঙ্গিবাড়ী উপজেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, পৌরসভার জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হোসেন উজ্জল সহকারি সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন , ২ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মহসিন মুন্সী, আধারা ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, পঞ্চসার ইউনিয়নের আমির মোঃ সামসুদ্দোহা বিশ্বাস। প্রমুখ।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আ জ ম রুহুল কুদ্দুস বলেন, ইতিহাসে মর্মান্তিক দুর্ঘটনায় যখন গোটা জাতি দুঃখ ভারাক্রান্ত হৃদয় শিশুদের জন্য দোয়া করছেন জাতির এই দুর্যোগ মুহূর্তে কিছু কুচক্র মহল তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় তারা মাথাচারা দিয়ে উঠতে চায় কিন্তু এদেশের তাওহীদি জনতা সহ সম্মিলিতভাবে আমরা তা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। তিনি দোয়া মোনাজাতের মাধ্যমে সকল সকল নিহতদের শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত